মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় একটি মুখপোড়া হনুমানের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ৬ নম্বর পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিএনজিচালিত অটোরিকশার চালক অখিল মালাকার জানান, বিকেলে একটি মুখপোড়া হনুমান সড়ক পার হচ্ছিল। এ সময় একটি মাইক্রোবাসের ধাক্কায় হনুমানটি আহত হয়।
তিনি হনুমানটির মুখে পানি দিয়ে বাঁচানোর চেষ্টা করেন এবং পরে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে হনুমানটিকে উদ্ধার করেন। পরে তারা এটিকে শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে হনুমানটিকে মৃত ঘোষণা করেন। পরে মৃত হনুমানটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, "হনুমানটিকে উদ্ধার করে পশু হাসপাতালে নিয়ে যাই। কিন্তু মাথাসহ শরীরে বড় ধরনের আঘাত পাওয়ায় বাঁচানো যায়নি।" বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল হক জানান, "মৃত হনুমানটির ময়নাতদন্ত করা হবে। পরে মাটিচাপা দিয়ে দেওয়া হবে
কালের সমাজ/কে.পি

