ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে ধর্ষণ চেষ্টা মামলার আসামিসহ গ্রেপ্তার ৭

জেলা প্রতিনিধি, কক্সবাজার | সেপ্টেম্বর ৯, ২০২৬, ০৭:১৫ পিএম ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে ধর্ষণ চেষ্টা মামলার আসামিসহ গ্রেপ্তার ৭

কক্সবাজারের ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে ধর্ষণ চেষ্টা মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ঈদগাঁও থানাধীন বিভিন্ন এলাকায় দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঈদগাঁও থানা পুলিশ। পুলিশের দাবি, অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আদালতের পরোয়ানা বাস্তবায়নে চলমান অভিযানের অংশ হিসেবে এসব গ্রেপ্তার করা হয়।
 

গ্রেপ্তারদের মধ্যে ধর্ষণ চেষ্টা মামলার আসামি ইব্রাহিম খলিল প্রকাশ নয়ন (২০) । জালালাবাদ ইউনিয়নের বাঁশঘাটা-হাদিমারচর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ঈদগাঁও থানার এফআইআর নং-৩/১১২, তারিখ ৮ চেক প্রতারণা মামলায় অর্থদণ্ড ও এক মাসের কারাদণ্ডে সাজাপ্রাপ্ত শাহারিয়া শারমিন। জালালাবাদ ইউনিয়নের খামারপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে এসটি-৮১১/২৪, সিআর-৩৫০/২৩ । যৌতুক মামলায় এক বছর ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে সাজাপ্রাপ্ত হেলাল উদ্দিন । জালালাবাদ ইউনিয়নের দক্ষিণ পালাকাটা এলাকার বাসিন্দা। 

তার বিরুদ্ধে সিআর-৪১১/২০২১ । অপহরণ মামলার পরোয়ানাভুক্ত আসামি রাসেল উদ্দিন নূরী প্রকাশ জাহাঙ্গী (২৯) ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ-ঢালার দোয়ার এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে সিআর-৪৫৭/২৫ । অন্যদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় হারুনুর রশিদ (২৮), বেলাল উদ্দীন (২৮) ও মো. মর্তুজা (২৪) নামে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। 

তাদের মধ্যে হারুনুর রশিদ ঈদগাঁও ইউনিয়নের দরগাহপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকার এবং বেলাল উদ্দীন ও মো. মর্তুজা ইসলামপুর ইউনিয়নের বাসিন্দা। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, গ্রেপ্তারকৃতদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি বলেন, ঈদগাঁও থানা এলাকায় অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি কোনো অপরাধের তথ্য পাওয়া গেলে থানা পুলিশকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি।

কালের সমাজ/কে.পি

Link copied!