ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

লাশ, নিখোঁজের ৩ দিন পর উদ্ধার

‎ময়মনসিংহ‎ প্রতিনিধি | সেপ্টেম্বর ৯, ২০২৬, ০৭:২০ পিএম লাশ, নিখোঁজের ৩ দিন পর উদ্ধার

‎ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের তিন দিন পর একটি পরিত্যক্ত পুকুর থেকে আব্দুল মালেক (৫৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

‎বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গতিয়ার গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

‎নিহত আব্দুল মালেক হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।

‎পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর ভোর ৬ টার দিকে বাড়ি থেকে বের হন আব্দুল মালেক। এরপর আর বাড়িতে ফেরেননি তিনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

‎‎বুধবার সকালে তার ছেলে সুজন বাড়ির আশপাশে বাবাকে খুঁজতে বের হন। একপর্যায়ে ঝোপঝাড়ে ঘেরা একটি পরিত্যক্ত পুকুরের কাছে গিয়ে পানিতে বাবার লাশ ভাসতে দেখেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

‎‎ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!