ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

বিজিএমইএ কর্মকর্তাদের উন্নত এমপ্লয়ি ব্যাংকিংসেবা দেবে ব্র্যাক ব্যাংক

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ৯, ২০২৬, ০৬:৫৮ পিএম বিজিএমইএ কর্মকর্তাদের উন্নত এমপ্লয়ি ব্যাংকিংসেবা দেবে ব্র্যাক ব্যাংক

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কর্মকর্তাদের উন্নত ও আধুনিকএমপ্লয়িব্যাংকিংসেবা দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক
এই চুক্তির আওতায় বিজিএমইএ-এর কর্মকর্তারা সুবিধাজনক ব্যাংকিংসেবাউপভোগের পাশাপাশিনিজেদের দীর্ঘমেয়াদি আর্থিক লক্ষ্য অর্জনে সহায়ক বিভিন্ন আর্থিক সেবাওউপভোগকরবেন। এসব সুবিধার মধ্যে রয়েছে প্রিভিলেজ স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন, ডিপিএস ও এফডিসহ এমপ্লয়িব্যাংকিংয়ের এক্সক্লুসিভসবসুযোগ-সুবিধা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পাশাপাশি ঢাকার উত্তরায় অবস্থিত বিজিএমইএ কমপ্লেক্সে একটি অত্যাধুনিক ২৪/৭ এটিএম বুথও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। নতুন এই বুথটিপোশাকশিল্প উদ্যোক্তা এবং কর্মকর্তাদেররিয়েলটাইমট্রানজ্যাকশনএবংনগদ জমা ও উত্তোলনসুবিধাদেবে।
বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক খাতের প্রতিনিধিত্বকারী শীর্ষ বাণিজ্য সংগঠন হলো বিজিএমইএ। শিল্প খাতে কমপ্লায়েন্স নিশ্চিত করা, বৈশ্বিক বাজার সম্প্রসারণ এবং ব্যবসারটেকসইতা প্রসারে সংগঠনটি দেশের রপ্তানিনির্ভর প্রবৃদ্ধির অন্যতম ভিত্তি হিসেবে কাজ করছে।
৩ সেপ্টেম্বর ২০২৬ ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং বিজিএমইএ-এর প্রেসিডেন্ট মাহমুদ হাসান খান এই চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষেউপস্থিতছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম,ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক,হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম এবং অন্যান্যঊর্ধ্বতন কর্মকর্তা।
বিজিএমইএ-এরপক্ষেউপস্থিতছিলেন সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এনামুল হক খান,ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) মিজানুর রহমান,সেক্রেটারি জেনারেল মেজর জেনারেল (অব.) ড. মো. শহীদুল ইসলাম,ফাইন্যান্স কন্ট্রোলার মো. শামসুল আরেফিন এবং চিফ ইঞ্জিনিয়ার প্রকৌশলী মো. সোরওয়ার্দী শিকদার।
দেশের বিভিন্ন খাতের পেশাজীবীদেরজন্যআধুনিক ও প্রযুক্তিনির্ভর আর্থিক সেবানিশ্চিতকরতেদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বঅব্যাহতরেখেছেব্র্যাকব্যাংক।
 

কালের সমাজ/কে.পি

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!