ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

অগ্রণী ব্যাংকে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্র্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ৬, ২০২৬, ০৯:১২ পিএম অগ্রণী ব্যাংকে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্র্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

অগ্রণী ব্যাংক কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান, শোক বর্ষপূর্র্তি/২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার বেলা-১২টায় ব্যাংকের প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় নামাজ ঘরে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, এমপি; এছাড়াও অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ (ঝুবফ অনঁ ঘধংবৎ ইঁশযঃবধৎ অযসবফ); ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) পারসুমা আলম; উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার ও রূবানা পারভীন; উর্ধ্বতন নির্বাহীগণ; অগ্রণী ব্যাংক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোঃ আরিফ হোসেন খান; সেক্রেটারি মোঃ শামীম হোসেন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথি এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, এমপি; তাঁর বক্তব্যে বলেন “জাতির কল্যানে সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে, তবেই এদেশের সকল শহীদের আত্মদান স্বার্থকতা পাবে, যথার্থতা পাবে।”

অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ ২৪ এর জুলাইয়ে সকল শহীদের আত্মার মাগফেতার কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি ও আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। আলোচনা শেষে জুলাই শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

কালেরসমাজ/কে.পি

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!