ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

মান্দায় গভীর রাতে পুলিশের বিশেষ অভিযান, মাদক-অস্ত্র ও নগদ টাকাসহ আটক ৩

মান্দা (নওগাঁ) প্রতিনিধি | অক্টোবর ২৩, ২০২৬, ১০:০০ পিএম মান্দায় গভীর রাতে পুলিশের বিশেষ অভিযান, মাদক-অস্ত্র ও নগদ টাকাসহ আটক ৩

নওগাঁর মান্দায় কিশোর অপরাধ ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট, চোলাই মদ তৈরির উপাদান, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার ১২নং কাঁশোপাড়া ইউনিয়নের চকউলী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেনের নেতৃত্বে অভিযানে অংশ নেন উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, নূর মোহাম্মদসহ পুলিশের একটি দল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চকউলী গ্রামের মৃত আশরাফুল ইসলামের ছেলে ইসলাম বাবু (২১), শাওন (১৯) এবং শুটকিবাদল গ্রামের মঞ্জুর আহমেদের ছেলে আরিফ হোসেন (২৩)। তাঁদের সবার বাড়ি মান্দা উপজেলায়।

পুলিশ জানায়, অভিযানে তাঁদের কাছ থেকে ৬০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০০ লিটার ওয়াশ (চোলাই মদ তৈরির উপাদান) উদ্ধার করা হয়। পরে তাঁদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মাটির গর্তে লুকানো অবস্থায় একটি চীনা ধরনের ডাবল-হেডেড ট্যাকটিক্যাল কুঠার (টমাহক) উদ্ধার করা হয়। এ ছাড়া দেহ তল্লাশি করে দুটি লম্বা বার্মিজ চাকু এবং মাদকদ্রব্য বিক্রির নগদ ৭৩ হাজার ৫০ টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মাদক ও অস্ত্র মামলা করা হয়েছে। নওগাঁ জেলা পুলিশ এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!