ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

বাইশারীতে ৫,৯৫০ পিস ইয়াবাসহ একজন আটক, মোটরসাইকেল জব্দ

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি | অক্টোবর ২৩, ২০২৬, ১০:৪৮ পিএম বাইশারীতে ৫,৯৫০ পিস ইয়াবাসহ একজন আটক, মোটরসাইকেল জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে পুলিশের বিশেষ অভিযানে ৫ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেলসহ আমজাদ হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে শাহানুরুদ্দিন মাদ্রাসার পশ্চিম পাশে ব্রিজসংলগ্ন বটগাছের নিচে সড়কে অভিযান চালিয়ে তাঁকে আটক করে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মঞ্জুরুল আহাসান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে আমরা কঠোর অবস্থানে রয়েছি। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!