ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
ভোলায় সারজিস আলম

বিএনপির কঠোর সমালোচনা করবো তাই বলে আওয়ামীলীগের সাথে তুলনা করবো না

জেলা প্রতিনিধি,ভোলা | সেপ্টেম্বর ৯, ২০২৬, ০৭:৫৩ পিএম বিএনপির কঠোর সমালোচনা করবো তাই বলে আওয়ামীলীগের সাথে তুলনা করবো না

আওয়ামী লীগ খুনি, স্বৈরাচারী,গণহত্যাকারী, আওয়ামী লীগের বাংলাদেশ পতন হয়েছে  আর ভারতে দাফন হয়েছে এই চাপটার ক্লোজ। বিএনপির কঠোর সমালোচনা করবো,দখল,চাঁদাবাজী করলে বলবো তবে বিএনপিকে আওয়ামী লীগের সাথে তুলনা করবো না। পুরনো  অভ্যাস থেকে বিএনপি বেরিয়ে আসবে,গণভোট মেনে নিবে নয়তো ৫বছর বিএনপির ক্ষমতায় থাকা আমরা মনে করি সম্ভব হবে না। 
বুধবার দুপুরে ভোলা শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা এনসিপি আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম এসব কথা বলেন। তিনি বিএনপির সমালোচনা করে আরো বলেন,দলীয় করনের জন্যই ভাইবাতে ৪শ পারসেন্ট মার্ক্সস বাড়িয়েছে। একই সাথে তিনি ভোলায় দুর্নীতিবাজ নয় দক্ষ এবং সৎ প্রশাসন দেয়ার কথা ব্যক্ত করেন। 

এনসিপি জেলার আহবায়ক মো. জিয়াউর রহমান এর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন,কেন্দ্রিয় কমিটির যুগ্ন-আহবায়ক সারোয়ার আলম,বরিশাল বিভাগীয় কমিটির সাংগঠনিক মুজাহিদুল ইসলাম শাহিন প্রমূখ। এর আগে তিনি বরিশাল থেকে ভোলা এসে পৌছান। সভা শেষে তিনি বরিশালের উদ্দেশ্যে ভোলা ত্যাগ করেন।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!