ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ ব্যাংক এবং জনতা ব্যাংকের মধ্যে চুক্তি

উত্তরবঙ্গে কৃষি ভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র সৃষ্টিতে তহবিল গঠন

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ৬, ২০২৬, ০৯:০৩ পিএম উত্তরবঙ্গে কৃষি ভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র সৃষ্টিতে তহবিল গঠন

উত্তর বঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র সৃষ্টিরলক্ষ্যে কৃষিউৎপাদনবৃদ্ধি, সংরক্ষণ ও বাজারজাতকরন এবং কৃষিপণ্য রপ্তানী সম্প্রসারণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন ও পরিচালনা কর্মসূচিতে অংশগ্রহণের জন্য গত ৩১ আগস্ট ২০২৬ বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে বাংলাদেশ ব্যাংক ও জনতাব্যাংক পিএলসি’র মধ্যে অংশ গ্রহণ মূলক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২ এর পরিচালক একেএম সাইদুজ্জামান এবং জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃমজিবর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোঃ কবির আহাম্মদ এবং বিশেষ অতিথি ছিলেন নির্বাহী  পরিচালকআরিফ হোসেন খান। এছাড়া অনুষ্ঠানে অন্যান্য ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন।

কালের সমাজ/কে.পি

 

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!