ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

নবীনগরে তিতাসের পাড় অবৈধ ভাবে ভরাট করায় মোবাইল কোর্টে জরিমানা

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া | সেপ্টেম্বর ৬, ২০২৬, ০৭:৫৯ পিএম নবীনগরে তিতাসের পাড় অবৈধ ভাবে ভরাট করায় মোবাইল কোর্টে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ (৬/৯/২৬) তিতাস নদীর পাড় অবৈধ ভাবে বালু ভরাট করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান। অভিযান চলাকালীন নদী দখল ও অবৈধ বালু ভরাটের অপরাধে আহমদ প্রাইভেট হাসপাতালের মালিক মোহাম্মদ ফরিদ মিয়াকে নগদ ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

 জরিমানা অনাদায়ে তাঁকে কারাদণ্ডের নির্দেশ দেন আদালত। একই সাথে আগামী ২০ দিনের মধ্যে বালু অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করা হয়। নদী ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এমন কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। ইউএনও জানান, নদী দখল ও পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

কালের সমাজ/কে.পি

Link copied!