ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

চূড়ান্ত অনুমোদনের পর নতুন পে-স্কেলে যে গ্রেডে বেতন যত

কালের সমাজ ডেস্ক | আগস্ট ৩১, ২০২৬, ০৮:০৩ পিএম চূড়ান্ত অনুমোদনের পর নতুন পে-স্কেলে যে গ্রেডে বেতন যত

দীর্ঘ অপেক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতনস্কেল অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নতুন বেতন কাঠামো অনুমোদন করা হয়।


অনুমোদিত কাঠামো অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর হিসেবে ধরা হবে। তবে সরকারের আর্থিক সক্ষমতা ও অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব বিবেচনায় পুরো বেতন কাঠামো একবারে বাস্তবায়ন না করে ধাপে ধাপে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন কাঠামোতে ২০টি গ্রেডই রাখা হয়েছে। অধিকাংশ উচ্চ গ্রেডে প্রারম্ভিক মূল বেতন দ্বিগুণ করা হলেও নিম্ন গ্রেডের ক্ষেত্রে বৃদ্ধির হার ১০০ শতাংশের বেশি।


গ্রেডভিত্তিক প্রারম্ভিক মূল বেতন:

১ম গ্রেড: ৭৮,০০০ → ১,৫৬,০০০ টাকা

২য় গ্রেড: ৬৬,০০০ → ১,৩২,০০০ টাকা

৩য় গ্রেড: ৫৬,৫০০ → ১,১৩,০০০ টাকা

৪র্থ গ্রেড: ৫০,০০০ → ১,০০,০০০ টাকা

৫ম গ্রেড: ৪৩,০০০ → ৮৬,০০০ টাকা

৬ষ্ঠ গ্রেড: ৩৫,৫০০ → ৭১,০০০ টাকা

৭ম গ্রেড: ২৯,০০০ → ৫৮,০০০ টাকা

৮ম গ্রেড: ২৩,০০০ → ৪৬,০০০ টাকা

৯ম গ্রেড: ২২,০০০ → ৪৪,০০০ টাকা

১০ম গ্রেড: ১৬,০০০ → ৩২,০০০ টাকা

১১তম গ্রেড: ১২,৫০০ → ২৫,০০০ টাকা

১২তম গ্রেড: ১১,৩০০ → ২৪,৩০০ টাকা

১৩তম গ্রেড: ১১,০০০ → ২৪,০০০ টাকা

১৪তম গ্রেড: ১১,০০০ → ২৪,০০০ টাকা

১৫তম গ্রেড: ৯,৭০০ → ২৩,৫০০ টাকা

১৬তম গ্রেড: ৯,৩০০ → ২১,৯০০ টাকা

১৭তম গ্রেড: ৯,০০০ → ২১,৪০০ টাকা

১৮তম গ্রেড: ৮,৮০০ → ২১,০০০ টাকা

১৯তম গ্রেড: ৮,৫০০ → ২০,৫০০ টাকা

২০তম গ্রেড: ৮,২৫০ → ২০,০০০ টাকা

নতুন কাঠামোয় ১ম থেকে ১১তম গ্রেড পর্যন্ত প্রারম্ভিক মূল বেতন ১০০ শতাংশ করে বাড়ানো হয়েছে। অন্যদিকে ১২তম থেকে ২০তম গ্রেডে বৃদ্ধির হার ১০০ শতাংশের বেশি। এর মধ্যে ২০তম গ্রেডে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত প্রারম্ভিক মূল বেতন বৃদ্ধির প্রস্তাব রয়েছে।

অর্থাৎ, নতুন পে-স্কেলে উচ্চ গ্রেডের ক্ষেত্রে মূল বেতন দ্বিগুণ হলেও নিম্ন গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা তুলনামূলক বেশি হারে বেতন বৃদ্ধির সুবিধা পাবেন।


সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মন্ত্রিসভার অনুমোদনের পর নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। প্রজ্ঞাপন প্রকাশে এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে।

কালের সমাজ/কে.পি

 

Link copied!