ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

জাজিরায় নজরুলবর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জেলা প্রতিনিধি,শরীয়তপুর | আগস্ট ৩১, ২০২৬, ০৮:১১ পিএম জাজিরায় নজরুলবর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরের জাজিরায় নজরুলবর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। মোঙ্গলবার ৩১ আগষ্ট সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজন ও জাজিরা উপজেলা প্রশাসনের বাস্তবায়নে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ঈমরান, সভায় প্রধান  অতিথি শীয়তপুর ০১ আনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম। 

উপস্থিত ছিলেন জাজিরা থানা অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহমেদ,যুবদল কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মোঃ মাইনুল ইসলাম ফরাজী,উপজেলা শিক্ষা অফিসার মোঃ বজলুর রহমান, জাজিরা গালর্স স্কুল এন্ড কলের অধ্যক্ষ আব্দুল মতিন, সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিউল ইসলাম সেলিম, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কেএম কামরুজ্জান মিলন, উপজেলা যুবদল সভাপতি মোঃ আলমগীর হোসেন, জাজিরা প্রেসক্লাব এর সভাপতি মাহবুবুর রহমান শিপন হাওলাদার, সাধারণ সম্পাদক মানবাধীকার কর্মী মোঃ শফিকুল ইসলাম সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, রাজনীতিক ব্যক্তিবর্গ,, কবি, ছড়াকারগন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী বৃন্দ। অনুষ্ঠানে জাতীয় কবি নজরুল ইসলামের জীবন কর্ম ও সাহিত্য নিয়ে ব্যাপক আলোচনা করেন। 

 

কালের সমাজ/কে.পি

Link copied!