ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুকসুদপুর প্রতিনিধি, গোপালগঞ্জ | সেপ্টেম্বর ৬, ২০২৬, ০৭:২৪ পিএম মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গোপালগঞ্জের মুকসুদপুরে ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে রবিবার (৬ সেপ্টেম্বর) দিনব্যাপী বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনেে এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ভীষ্ম দেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজা বেগম, ওসি (তদন্ত) মোঃ মতিয়ার রহমান, সাবেজ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদাৎ আলী মোল্যা, একাডেমিক সুপার ভাইজার আব্দুল কাইয়ুম শরিফ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু,

সুরুপী সালিনা বক্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুলু হোসেন মুন্সি, এপিএফ বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণধীর সরকার, নওহাটা এ আার এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেন প্রমূখ। এসময় দাবা, সাঁতার, কাবাডি, হ্যান্ডবলসহ মোট ৫১টি ইভেন্টের প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

কালের সমাজ/কে.পি

Link copied!