কক্সবাজারের উখিয়ায় নিখোঁজ হওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যে ৭ বছর বয়সী শিশু পূর্ণ বড়ুয়াকে উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ। পুলিশের দ্রুত ও কার্যকর তৎপরতায় রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজাপালং ইউনিয়নের শীলের ছড়া এলাকা থেকে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শিশু পূর্ণ বড়ুয়া (৭) নিখোঁজ হওয়ার ঘটনায় রোববার সকাল ১১টা ২০ মিনিটে উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার পরিবারের সদস্যরা। জিডি নম্বর-৩০০, তারিখ ৬ সেপ্টেম্বর ২০২৬।
জিডির বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে শিশুটিকে উদ্ধারে তাৎক্ষণিকভাবে মাঠে নামে উখিয়া থানা পুলিশ। উখিয়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমানের নেতৃত্বে এসআই উত্তম কুমার সূত্রধরসহ পুলিশের একটি দল বিভিন্ন স্থানে অভিযান ও অনুসন্ধান চালায়।
এরই ধারাবাহিকতায় দুপুর ১টা ১০ মিনিটে রাজাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শীলের ছড়া এলাকায় ওয়ালাপালং মসজিদের পাশ থেকে নিখোঁজ শিশু পূর্ণ বড়ুয়াকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া পূর্ণ বড়ুয়া শিপন বড়ুয়া ও চুমকি বড়ুয়ার সন্তান। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিখোঁজের খবর পাওয়ার পর দ্রুততম সময়ে পুলিশের তৎপরতা এবং শিশুটিকে নিরাপদে উদ্ধারের ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয়রা বলছেন, এমন দ্রুত ও কার্যকর
কালের সমাজ/কে.পি

