ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে ভেঙে যাওয়া দেয়ালে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার সকালে উপজেলার ধীতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু আয়েশা আক্তার (৪) উপজেলার বিরুনীয়ার মো. সিদ্দিকের মেয়ে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে ধীতপুরের নানার বাড়িতে মাটির ঘরে ঘুমিয়ে ছিল শিশু আয়েশা। এ সময় হঠাৎ বজ্রপাতে মাটির দেয়াল ভেঙে শিশুটির ওপর পড়ে। ঘটনাস্থলেই আয়েশার মৃত্যু হয় বলে জানিয়েছেন ধীতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হালিম উদ্দিন সরকার রিপন।
কালের সমাজ/কে.পি

