মানিকগঞ্জের হরিরামপুরে জান্নাত আক্তার (১৫) নামে নবম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের কর্মকারকান্দি বয়ড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
জান্নাত ওই এলাকার প্রবাসী শেখ জাফর মিয়ার মেয়ে এবং আব্দুর রাজ্জাক মডেল হাই স্কুলের নবম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, সকালে মোবাইল ফোন ব্যবহার নিয়ে মায়ের সঙ্গে জান্নাতের কথা কাটাকাটি হয়। পরে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতর অচেতন অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। হরিরামপুর থানার এসআই মো. এমদাদুল হক জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কালের সমাজ/কে.পি

