ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

ভারপ্রাপ্ত দিয়ে চলছে রাজশাহীর অর্ধেকের বেশি প্রাথমিক বিদ্যালয়

জেলা প্রতিনিধি, রাজশাহী | সেপ্টেম্বর ২, ২০২৬, ০৭:২৭ পিএম ভারপ্রাপ্ত দিয়ে চলছে রাজশাহীর  অর্ধেকের বেশি প্রাথমিক বিদ্যালয়

পাঠদান চলছে, বিদ্যালয়ের কার্যক্রমও থেমে নেই। তবে রাজশাহীর অর্ধেকের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই স্থায়ী প্রধান শিক্ষক। জেলার ১ হাজার ৫৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৮৯টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য। ফলে এসব বিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বের বড় অংশ সামলাতে হচ্ছে সহকারী শিক্ষকদের। এতে বিদ্যালয় পরিচালনায় যেমন নানা জটিলতা তৈরি হচ্ছে, তেমনি ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান কার্যক্রম।


জেলা প্রাথমিক শিক্ষা অফিসের চলতি বছরের জুন পর্যন্ত তথ্য অনুযায়ী, জেলার ১ হাজার ৫৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অনুমোদিত পদ রয়েছে ১ হাজার ৫৭টি। এর বিপরীতে কর্মরত আছেন ৪৬৮ জন। অর্থাৎ ৫৮৯টি পদই শূন্য। ফলে জেলার মোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৬ শতাংশের বেশি চলছে স্থায়ী প্রধান শিক্ষক ছাড়াই। এসব বিদ্যালয়ের অনেকগুলোতেই সহকারী শিক্ষকদের ভারপ্রাপ্ত বা চলতি দায়িত্ব দিয়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!