ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

কালের সমাজ ডেস্ক | সেপ্টেম্বর ২, ২০২৬, ০৮:২৭ পিএম সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার  পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

নাটোরের সিংড়ায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির উদ্যোগে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসা: নাজনীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

অনুষ্ঠানে বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়া চর্চা তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল, চরিত্রবান ও মাদক মুক্ত সমাজ গঠনে উদ্বুদ্ধ করে।

আলোচনা সভা শেষে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!