ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
একতা বাস, আহত ১৪

চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ

মোহাম্মদ আলী সুমন, চান্দিনা (কুমিল্লা) | সেপ্টেম্বর ২, ২০২৬, ০৯:০৬ পিএম চান্দিনায় শ্যামলীকে ওভারটেক  করতে গিয়ে খাদে নিউ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ‘নিউ একতা সার্ভিস’ যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৪ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গতকাল বুধবার দুপুর ৪টার দিকে উপজেলার খাদঘর এলাকায় ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ঠিক উল্টো পাশে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কুমিল্লার শাসনগাছা থেকে ছেড়ে আসা ‘নিউ একতা সার্ভিস’ নামের যাত্রীবাহী বাস (কুমিল্লা গ-১১-০২৭৩) বেপরোয়া গতিতে গৌরিপুরের দিকে যাচ্ছিল।

 মহাসড়কের খাদঘর এলাকায় পৌঁছালে অন্য আরেকটি শ্যামলী যাত্রীপরিবহন বাসকে দ্রুতগতিতে ওভারটেক করার চেষ্টা চালান চালক। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে খাদে পড়ে বিদ্যুতের একটি খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসের ভেতর থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্তত ১৪ জন মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনার পর বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয় ইলিয়টগঞ্জ জেনারেল ও এ্যাপোলো হাসপাতালে নিয়ে যায়। বাসের যাত্রী সাইফুল ইসলাম জানান, “বাসটি বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

 চোখের পলকে গাড়িটি খাদে পড়ে বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দেয়।” দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক ইসলাম জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ঘটনার পর বাসের হেলপারকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি খাদ থেকে উদ্ধারের কাজ চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!