ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

বুড়িচংয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এ

জেলা প্রতিনিধি, কুমিল্লা | সেপ্টেম্বর ২, ২০২৬, ০৯:২৫ পিএম বুড়িচংয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এ

জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলায় একটি বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ২ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে উপজেলা বাইপাস মোড় থেকে র‍্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়।

​কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী মো. জসিম উদ্দিনের নেতৃত্বে র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ এবং পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়া হয়। তিনি বলেন, "বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের রাজনীতি করে এসেছে। তৃণমূলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে দলের যেকোনো কর্মসূচি সফল করতে হবে।" তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নেতা-কর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।

​মাদক দমনের বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধান অতিথি বলেন, "আমাদের সকলকে মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। দলের কিংবা বাইরের যত শক্তিশালী ব্যক্তিই হোক না কেন, মাদক ব্যবসায়ীদের এক বিন্দু ছাড় দেওয়া হবে না। আমার নীতি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং যুদ্ধ ঘোষণা। যেকোনো মূল্যে এই দুই উপজেলাকে মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে হবে।"

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী এ টি এম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হাজী মো. কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সহসভাপতি অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম, সাবেক সহসভাপতি মো. আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ূন কবির বাবুল, আবু নাসের মুন্সী, যুগ্ম সম্পাদক মো. আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. এনামুল হক, প্রচার সম্পাদক নাজির মাহমুদ নছির, মাহবুবুর রহমান মাসুম, আলী আহাম্মদ মোস্তফা, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সবুজ, আরিফুর রহমান সুমন, ইকরাম হোসেন ভূঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাবেদ কাউসার সবুজ চেয়ারম্যান, সদস্য সচিব দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মনির হোসেন ভূঁইয়া ও মনিরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আমির হামজা অরুণ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নজরুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব মো. আব্দুল আলিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক স্বপন আহমেদ পাখী, যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দীন খান, মামুনুর রশীদ, তানজিবুর রহমান, শুভ, জোবায়ের হাসান, হৃদয় হাসান প্রমুখ। এছাড়া বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!