ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

বান্দরবানে পার্বত্য মন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভা: শান্তি-সম্প্রীতি, নিরাপত্তা ও উন্নয়নে সমন্বয়ের তাগিদ

জেলা প্রতিনিধি, বান্দরবান | সেপ্টেম্বর ২, ২০২৬, ০৯:৪২ পিএম বান্দরবানে পার্বত্য মন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভা: শান্তি-সম্প্রীতি, নিরাপত্তা ও উন্নয়নে সমন্বয়ের তাগিদ

পার্বত্য জেলার বান্দরবানের প্রশাসকের সম্মেলন কক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু, এমপি-এর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ সভায় বান্দরবান পার্বত্য জেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং পার্বত্য এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। সভায় উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড, বান্দরবানের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি; বিজিবি সেক্টর, বান্দরবানের সেক্টর কমান্ডার কর্নেল কে. এম. সোলাইমান আল মামুন, পিএসসি; বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস; পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার; ডিট কমান্ডার, ডিজিএফআই, বান্দরবান শেখ ছালেহ আহম্মেদ; উপ-পরিচালক, এনএসআই, বান্দরবান নাজমুল হুদা; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান এবং বান্দরবান পার্বত্য জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরি। 

এছাড়াও সভায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় জেলার শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামের শান্তি ও নিরাপত্তা সুসংহতকরণ এবং সাধারণ মানুষের জনকল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে পারস্পরিক সমন্বয়, সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।সভায় বান্দরবান জেলার চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর করার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।মতবিনিময় সভার মধ্য দিয়ে বান্দরবানের শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও উন্নয়নে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বিত উদ্যোগ আরও জোরদার হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!