কুমিল্লা নাঙ্গলকোটের মাধবপুর স্পোটিং ক্লাব কর্তৃক আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টেের শুভ উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার বিকালে মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
খেলায় অংশ গ্রহণ করেন চৌদ্দগ্রাম উপজেলার যশপুর গ্রীন স্টার ক্লাব বনাম লুদিয়ারা ক্রীড়া সংঘ।
৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পেরিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি এডভোকেট আবুল বাশার।
খেলাটির উদ্বোধক ছিলেন, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক মনোয়ার মাহমুদ মিলম।
মাধবপুর স্পোটিং ক্লাব সদস্য বাহারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমাজ সেবক হুমায়ুন কবির মজুমদার,মাষ্টার বেলাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক জসিম উদ্দিন ভূঁইয়া, একরামুল হক টিটু,৫নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক কামাল হোসেন, বিএনপি নেতা হারুনুর রশিদ,আবুল কালাম, ব্যবসায়ী নুরুল আমিন নুরু, যুবদল নেতা খোকন গাজী প্রমুখ।
লুদিয়ারা ক্রীড়া সংঘকে হারিয়ে বিজয় অর্জন করেন যশপুর গ্রীন স্টার ক্লাব।
কালের সমাজ/কে.পি

