ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

নেপালে প্রাণহানি বেড়ে ৬১৬, নিখোঁজ আড়াই হাজার

কালের সমাজ ডেস্ক | আগস্ট ২৯, ২০২৬, ১১:২৭ এএম নেপালে প্রাণহানি বেড়ে ৬১৬, নিখোঁজ আড়াই হাজার

নেপালে আকস্মিক ভয়াবহ  বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬১৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ প্রায় আড়াই হাজার।

আজ শনিবার (২৯ আগস্ট) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সর্বশেষ হিসাব অনুযায়ী, দুর্যোগে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্গত বিভিন্ন এলাকায় এখনো উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।

দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে ধ্বংসস্তূপ ও দুর্গম এলাকাগুলোতে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা।

নেপালে কয়েক দিনের ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। নেপাল-চীন সীমান্তবর্তী পার্বত্য এলাকায় ভয়াবহ বন্যার পানির সঙ্গে কাদা, পাথর ও ধ্বংসাবশেষের স্রোত নেমে এসে বহু স্থাপনা ও যোগাযোগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে।

কালের সমাজ/এসআর

Link copied!