ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

কটিয়াদীতে এক যুবকের ১ বছরেবর কারাদন্ড

সারোয়ার হোসেন শাহীন কটিয়াদী ( কিশোরগন্জ ) প্রতিনিধি | আগস্ট ২৮, ২০২৬, ০৯:০০ পিএম কটিয়াদীতে এক যুবকের  ১ বছরেবর কারাদন্ড

কলেজছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত ও বিভিন্নভাবে হয়রানির অভিযোগে রবিন মিয়া (২৪) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যার একটু আগে  উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর গ্রামে কলেজছাত্রীর বাড়িতে লোহার রড নিয়ে হামলা ও তার বাবাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়। পরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রবিন মিয়াকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি লোহার রড উদ্ধার করা হয়। দণ্ডপ্রাপ্ত রবিন মিয়া মসূয়া ইউনিয়নের মসূয়া গ্রামের সোহেল মিয়ার ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রবিন মিয়া দীর্ঘদিন ধরে ওই কলেজছাত্রীকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় তিনি বিভিন্নভাবে মেয়েটিকে উত্ত্যক্ত ও হয়রানি করতেন। এমনকি কলেজে গিয়েও তাকে বিরক্ত করা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাকে নিয়ে আপত্তিকর পোস্ট করার অভিযোগ রয়েছে। এ ঘটনায় মেয়েটির বাবা কটিয়াদী থানায়

 লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর পুলিশ রবিনকে ডেকে সতর্ক করলেও তিনি হয়রানি বন্ধ করেননি। পরে মোবাইল ফোনে মেয়েটি, তার বাবা-মা ও ভাইকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। সর্বশেষ বুধবার সন্ধ্যার দিকে   রবিন মিয়া লোহার রড নিয়ে কলেজছাত্রীর বাড়িতে গিয়ে হামলা ও গালিগালাজ করেন। এ সময় তিনি মেয়েটির ছোট ভাইকে বাড়ি থেকে বের হয়ে আসতে বলেন। পরে মেয়েটির বাবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। কলেজছাত্রীর বাবা বলেন, আমার মেয়ের সঙ্গে সম্পর্ক করার জন্য রবিন দীর্ঘদিন ধরে চেষ্টা করছে। মেয়ের কলেজে গিয়েও তাকে বিরক্ত করত। ফেসবুকে মেয়েকে নিয়ে আপত্তিকর পোস্ট করত। পুলিশকে জানিয়েও কোনো পরিবর্তন হয়নি। 

উল্টো আমাদের সবাইকে হত্যার হুমকি দিয়েছে। বুধবার লোহার রড নিয়ে বাড়িতে হামলা করলে ৯৯৯ নম্বরে ফোন করি। পরে পুলিশ এসে তাকে আটক করে। পুলিশের দায়ের করা প্রসিকিউশনের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক লাবনী আক্তার তারানা সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে রবিন মিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা বলেন, কলেজপড়ুয়া ছাত্রীকে উত্ত্যক্ত ও হয়রানির অভিযোগে রবিন মিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!