ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় পলাতক আসামি আব্দুল হাকিম গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, বান্দরবান | আগস্ট ২৮, ২০২৬, ০৯:৩২ পিএম আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় পলাতক আসামি আব্দুল হাকিম গ্রেপ্তার

পার্বত্য জেলার বান্দরবানের আলীকদম উপজেলায় প্রেমের সম্পর্কের প্রলোভন দেখিয়ে অপ্রাপ্তবয়স্ক এক স্কুলছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি আব্দুল হাকিমকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার ২৮ আগষ্ট দুপুরে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়।থানা সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট ২০২৬ তারিখে আলীকদম থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী কিশোরীর মা ইয়াছমিন আক্তার। ওই অভিযোগের ভিত্তিতে ১৪ আগস্ট আলীকদম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(১) ধারায় মামলা নম্বর-০৪ রুজু করা হয়। পরে পুলিশি অভিযান পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার এজাহার ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামি আব্দুল হাকিম ও ভুক্তভোগী কিশোরী একই গ্রামের পাশাপাশি বসতবাড়ির বাসিন্দা। স্থানীয় রেপারপাড়া প্রি ক্যাডেট ইনস্টিটিউটের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ওই কিশোরীর সাথে দীর্ঘ দুই বছর ধরে প্রেমের সম্পর্ক চালিয়ে আসছিল হাকিম। এই সুবাদে বিভিন্ন সময় তাকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটে।
ঘটনার দিন গত ৩১ জুলাই রাতে বাদীর ছোট ছেলেকে চকরিয়া থেকে চিকিৎসা করিয়ে বাড়িতে ফিরে আসামি আব্দুল হাকিমকে মেয়ের সাথে আপত্তিকর অবস্থায় দেখতে পান তার মা। এ সময় স্থানীয় লোকজনের সামনে আসামির পরিবার বিয়ের প্রতিশ্রুতি দিলেও পরে নানা টালবাহানা শুরু করে এবং আসামি পালিয়ে যায়। পরবর্তীতে আসামির পরিবার যোগাযোগ বন্ধ করে দিলে বাধ্য হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর মা এমন অভিযোগ করেন তারা।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!