ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

আওয়ামী লীগ ১৭বছর দেশের অর্থনীতির কোমড় ভেঙ্গে দিয়েছে..ভোলায় তথ্য মন্ত্রী

কালের সমাজ ডেস্ক | সেপ্টেম্বর ২, ২০২৬, ০৯:৩০ পিএম আওয়ামী লীগ ১৭বছর দেশের অর্থনীতির কোমড়  ভেঙ্গে দিয়েছে..ভোলায় তথ্য মন্ত্রী

ভোলা-বরিশাল সেতুর জন্য কাজ করে যাচ্ছি কাজ করেছি এবং অনুমোদনের অপেক্ষায়। এছাড়াও ভোলায় মেডিকেল কলেজ হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। এছাড়া মন্ত্রী আরো বলেন,নদী ভাঙ্গন রোধের জন্য ৭শত কোটি টাকা এবং  রাস্তাঘাটের মেরামতের জন্য ৫শত কোটি টাকা বরাদ্ধ হয়েছে। তথ্য মন্ত্রী বলেন,আপনারা জানেন সরকারে এখন গ্যাসের অসুবিধা,বিদ্যুতে অসুবিধা,এরছাড়া আওয়া্মী লীগ ১৭বছর দেশকে দেশের অর্থনীতির কোমড় এমন ভাবে ভেঙ্গে দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের কঠিন সময় বাংলাদেশর দ্বায়িত্ব নিয়েছে।  এছাড়া মন্ত্রী বলেন,আল্লাহ যদি চায় ভোলাতে সবচেয়ে বেশি উন্নয়ন মুলক কাজ করবো। এই উন্নয়নমুলক কাজ করার সময় জামায়াত বলেন আর বিরোধী দল বলেন সবাইকে একসাথে নিয়ে নিবেন। যাতে ভোলার উন্নয়নে আমরা এক থাকতে পারি। মন্ত্রী আরো বলেন,ভোলায় আর কোন হানাহানি মারামারি আর টেন্ডারবাজি হবে না। 
 

বুধবার  দুপুরে তিন দিনের সফরে এসে ভোলা শহরের নতুন বাজার চত্বরে উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য এক সংক্ষিপ্ত সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে মন্ত্রী সড়ক পথে বরিশাল হয়ে নৌ-পথে ভোলায় আসেন। তিনি ভোলার খেয়াঘাটে আসলে ভোলার জেলা প্রশাসক,ডা.শামীম রহমান,পুলিশ সুপার মো: শহিদুল্লাহ কাওছার ,জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর,বিজেপি জেলা সভাপতি আমিরুল ইসলাম রতনসহ জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় রাস্তার দুই পাশে হাজারো দলীয় নেতাকর্মীরা ফুল নিয়ে অবস্থান করেন। তারা সবাই মন্ত্রীকে স্বাগত জানায়। ব্যানার ফেস্টুন নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে ছিলো উৎসবের আমেজ। দূর্যোগর্পর্ন আবহাওয়া থাকার পরেও কর্মীদের মাঝে আগ্রহের কমতি ছিলো না মন্ত্রীকে একনজর দেখার। 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!