শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএমএস) অন্তর্ভুক্তি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি বিভাগের আওতাধীন সব দপ্তর ও সংস্থায় পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং এর অধীন সব দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেড পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় তথ্য জিইএমএসে অন্তর্ভুক্ত করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে একই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আধাসরকারি চিঠি (ডিও লেটার) পাঠান জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আসাদুজ্জামান খান।
ওই চিঠির সূত্র উল্লেখ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তার আওতাধীন সব দপ্তর ও সংস্থাকে নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে।
এর ফলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন প্রতিষ্ঠানগুলোতে কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তথ্য জিইএমএসে অন্তর্ভুক্তির প্রক্রিয়া সম্পন্ন ও নিশ্চিত করতে হবে।
কালের সমাজ/কে.পি

