ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

সাংবাদিকরা স্বাধীন ভাবে কাজ করবে হস্তক্ষেপ করতে চাই না - ভোলায় তথ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি,ভোলা | সেপ্টেম্বর ৩, ২০২৬, ০৯:৪১ পিএম সাংবাদিকরা স্বাধীন ভাবে কাজ করবে হস্তক্ষেপ করতে চাই না - ভোলায় তথ্যমন্ত্রী

সাংবাদিকরা ভালো মন্দ লিখবে এটাই যেমন সঠিক তেমনি তাদের এটা ও খেয়াল রাখতে হবে যাতে তাদের লেখনিতে উদ্দ্যেশ্যপ্রনীত না থাকে যার কারনে কারও মান সম্মান ক্যারিয়ার নস্ট না হয়।  এটা আপনাদের মাথায় রাখতে হবে। এটা আপনাদের নৈতিক দ্বায়িত্ব।  সেই দ্বায়িত্ব থেকে সাংবাদিকরা স্বাধীন ভাবে কাজ করবে আমি তাদের কাজে  হস্তক্ষেপ করিনি এমনকি করবো না ।আমি ঐ প্যাকট্রিস করতে চাই না। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ  ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।

 মন্ত্রী ফ্যাসিস্ট আমলের কথা উল্লেখ্য করে বলেন,আল্লাহ যদি না চায় - তা হলে ২০টি মিডিয়া কিংবা হাজার হাজার পত্রিকা রক্ষা করতে পারবে না তার প্রমান দুই বছর আগে আপনারা দেখেছেন। নির্যাতিত সাংবাদিকবদের কথা উল্ল্যেখ করে বলেন,অনেক সাংবাদিক এখানে আছে যারা হামলা মামলার শিকার হয়েছে। মন্ত্রী ভোলার বিভিন্ন ধরনের উন্নয়ন,স্বাস্থ্য,মাদক নিয়ে কথা বলেন। এক পর্যায় সাংবাদিকরা ভোলা রক্ষায় বালু উত্তোলন বন্ধের বিষয় প্রশ্ন করলে বলেন,এবিষয় জেলা প্রশাসককে বলা হয়েছে। তিনি ব্যবস্থা নিবেন। প্রেসক্লাব সভাপতি নজরুল হক অনুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন,জেলা প্রশাসক ডা. শামীম রহমান,পুলিশ সুপার মো: সহিদুল্লাহ কাওছার,বিজেপির সভাপতি আমিরুল আসলাম রতন,জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম,সিনিয়র সাংবাদিক শওকাত হোসেনসহ বিভিন্ন পত্রিকা ও টিভির সাংবাদিকরা।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!