ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

বই হাতে স্কুলে যাওয়া হলো না সিয়ামের, সড়কেই থেমে গেল জীবন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি | সেপ্টেম্বর ৮, ২০২৬, ০৬:৫২ পিএম বই হাতে স্কুলে যাওয়া হলো না সিয়ামের, সড়কেই থেমে গেল জীবন

নওগাঁর মান্দায় ভটভটির ধাক্কায় সিয়াম (৭) নামে শিশুশ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার রামনগর এলাকায় নিজ বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুশ্রেণির শিক্ষার্থী। সে রামনগর গ্রামের মো. সাজ্জাদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্কুলে যাওয়ার সময় একটি বিপথগামী ভটভটি সিয়ামকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মান্দা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!