আখাউড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. রফিকুল ইসলাম সবুজ (৪৮) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার ১ নং মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার রফিকুল ইসলাম সবুজ উপজেলার ১ নং মনিয়ন্দ ইউনিয়নের খারকোট গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের ৪ নাম্বার ওয়ার্ডের নির্বাচিত সদস্য (ইউপি সদস্য)। বর্তমানে তিনি ৩ নং মোগড়া ইউনিয়নের মোগড়া বাজার এলাকায় বসবাস করেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম সবুজ মেম্বারের বিরুদ্ধে আখাউড়া থানার মামলা নং-২০/২৩৯, তারিখ ১৮ নভেম্বর ২০২৪। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী/২০১৩)-এর ৬, ৭ ও ১২ ধারায় দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর রফিকুল ইসলাম সবুজ প্রায় এক বছর আত্মগোপনে ছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে এ সময়ে তিনি ইউপি সদস্য হিসেবে নিয়মিত সম্মানী গ্রহণ করেছেন বলে স্থানীয়দের দাবি। এছাড়া আওয়ামীলীগ সরকারের আমলে দলীয় বিভিন্ন কর্মসূচিতে তিনি সক্রিয়ভাবে অংশ নিতেন বলেও জানা গেছে।
এই বিষয়ে নিশ্চিত করে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রফিকুল ইসলাম সবুজকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। শেখ মনির
কালের সমাজ/কে.পি

