মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযানে ২৪ গ্রাম গাঁজা ও ৬ পিস ইয়াবাসহ বাবা এবং ছেলে গ্রেপ্তার হয়েছে।
রোববার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা স্থানীয় বিএনপি নেতা রান্নুর ভাই ও ভাতিজা।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার সিন্দাইন উত্তরপাড়া গ্রামের আইন উদ্দিন মোল্যার ছেলে মো. হাসমত আলী (৪৩) এবং তার ছেলে মো. রকিবুল ইসলাম (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার দিন সন্ধ্যায় বাবুখালী পুলিশ ক্যাম্পের একটি দল উপজেলার সিন্দাইন গ্রামে অভিযানে যায়। অভিযানকালে আসামি হাসমতের চায়ের দোকানের সামনের পাকা রাস্ত থেকে মাদকদ্রব্যসহ হাতেনাতে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাবুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) শহিদুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে মহম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
কালের সমাজ/কেপি

