খুলনার বটিয়াঘাটা থানাধীন ১নং জলমা ইউনিয়নের চক্রাখালী বাজারসংলগ্ন বাদশার দোকানের সামনে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল পোনে ছয়টা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে অহিদুল ইসলাম বাদল (৩৫) নামের এক ব্যক্তিকে গুলি করে পালিয়ে যায়। তিনি বটিয়াঘাটা থানাধীন তেঁতুলতলা গ্রামের আলতাফ হাওলাদারের ছেলে। তিনি ১নং জলমা ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি এবং ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী।উনার বিরুদ্ধে হত্যা মামলা সহ মোট আটটি মামলা রয়েছে।
ঘটনার পর স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অহিদুল ইসলাম বাদলকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সংবাদ পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
কালের সমাজ/কে.পি

