কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বরইয়া গ্রামে পানিতে ডুবে আবদুর রহমান (৪)ও জুবায়ের (৫)নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাই।
নিহত আবদুর রহমান বরইয়া গ্রামের সোহেল রানার ছেলে এবং জুবায়ের একই গ্রামের জুয়েল রানার ছেলে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ঘটনা ঘটে । বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
তিনি জানান, তারা সম্পর্কে আপন দুই চাচাতো ও জেঠাতো ভাই। দুই শিশু খেলা করার সময় পাশের পুকিরের পানিতে পড়ে গেলে তাদের মৃত্যু হয়। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি ।
কালের সমাজ/কে.পি

