ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আইজিপির বিষয়ে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক | অক্টোবর ২৭, ২০২৬, ০৩:১৪ পিএম আইজিপির বিষয়ে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর সিদ্ধান্ত

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফেরা পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

আইজিপির বক্তব্যের বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, আইজিপি তার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তিনি আগের বক্তব্য থেকে সরে এসেছেন এবং নিজের বক্তব্যের কারণে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, সেটি পরিষ্কার করার চেষ্টা করেছেন। আইজিপি যেভাবে বিষয়টি বোঝাতে চেয়েছিলেন, সেটি যথাযথভাবে বোঝানো সম্ভব হয়নি বলে তিনি মনে করেন। আইজিপির বক্তব্যের ব্যাখ্যার পর বিষয়টি অনেকটাই পরিষ্কার হয়েছে।

তিনি আরও বলেন, আইজিপি তার বক্তব্য প্রত্যাহারের মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। বক্তব্যের বিষয়ে তিনি অনড় থাকেননি; বরং নিজে থেকেই বুঝতে পেরেছেন যে তার কথার কারণে ভুল বোঝাবুঝি হয়েছে। এ কারণে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা এবং পরবর্তী অবস্থানকে গুরুত্ব দিয়ে দেখছে সরকার।

আইজিপির বিষয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান কী হবে, তা প্রধানমন্ত্রী নিজেই বিবেচনা করবেন। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে।

প্রেস ব্রিফিংয়ে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রসঙ্গে সরকারের অবস্থান তুলে ধরে ডা. জাহেদ উর রহমান বলেন, কোনো গণতান্ত্রিক সরকারই চাইবে না দেশে গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটুক। এ ধরনের ঘটনা ঘটলে রাষ্ট্রের স্বাভাবিক চরিত্র ও অবস্থান ক্ষতিগ্রস্ত হয়। বিএনপি সরকার কোনোভাবেই এ ধরনের কর্মকাণ্ডে জড়াবে না।

তথ্য উপদেষ্টা আরও বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের কোনো বেআইনি কাজের নির্দেশ দেয়া হলেও তা পালন করতে তারা বাধ্য নন। সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে আইন মেনে চলতে হবে এবং আইনের বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনের এই বাধ্যবাধকতার বিষয়টি স্পষ্ট।

কালের সমাজ/এসআর

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!