কয়রায় সদর ইউনিয়নে ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা হালনাগাদ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কয়রা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস, এম লুৎফর রহমানের সভাপতিত্বে মনিরুজ্জামানের ও রোকনুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় অংশীজনরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় দুর্যোগের ঝুঁকি চিহ্নিতকরণ, ঝুঁকি হ্রাসে করণীয় এবং ইউনিয়ন পর্যায়ে কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়ন ও হালনাগাদ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং বক্তব্য রাখেন কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দিন, প্রভাষক আ ব ম আব্দুল মালেক মোস্তাফিজুর রহমান ইউপি সদস্য আবুল কালাম আজাদ শেখ, সোহরাব হোসেন, আবু হুরায়রা খোকন, হরেন্দ্রনাথ সরকার, শফিকুল ইসলাম, নাজমুস সাদাত, মিজানুর রহমান কহিনুর, মুর্শিদা বেগম, প্রমুখ।
বক্তারা বলেন, দুর্যোগপ্রবণ এলাকায় ঝুঁকি কমাতে স্থানীয় জনগণের অংশগ্রহণের পাশাপাশি সমন্বিত ও বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা প্রয়োজন। এ ধরনের কর্মশালা দুর্যোগ মোকাবিলায় স্থানীয় সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকার ঝুঁকি ও সমস্যা তুলে ধরেন এবং তা মোকাবিলায় বিভিন্ন সুপারিশ প্রদান করেন।
কালের সমাজ/কে.পি

