ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

কমলগঞ্জে বসতবাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরার বাচ্চা উদ্ধার

জেলা প্রতিনিধি,মৌলভিবাজার | সেপ্টেম্বর ১১, ২০২৬, ০৮:৪০ পিএম কমলগঞ্জে বসতবাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরার বাচ্চা উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতবাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি বিষধর কোবরার বাচ্চা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার পানিশালা এলাকার মুজাহিদ মঞ্জিল থেকে এসব সাপের বাচ্চা উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও স্থানীয় বনকর্মীরা। পরে উদ্ধারকৃত সাপের বাচ্চাগুলো শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
জানা যায়, ওই বাসার মালিক মুজাহিদ আলী জাপান প্রবাসী। বিকেলে পরিবারের লোকজন বাসার সিঁড়ির নিচে বেশ কয়েকটি সাপ দেখতে পান। এতে বাসার সবাই আতঙ্কিত হয়ে পড়েন। বিষয়টি রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে তারা সাপের বাচ্চাগুলো উদ্ধার করে নিয়ে আসেন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, উদ্ধার করা সাপের বাচ্চাগুলো মনোক্লেড কোবরা। যা অত্যন্ত বিষধর প্রজাতির সাপ।
কমলগঞ্জের রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, উদ্ধারকৃত সাপগুলো বন বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কার্যালয়ে পাঠানো হয়েছে। তারা সেগুলো বনে অবমুক্ত করে দেবেন।

কালের সমাজ/কে.পি

Link copied!