ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

নরসিংদীতে দীর্ঘ ৯ মাস পর ব্যবসায়ী মনি হত্যাকান্ডের প্রধান আসামীসহ দুজন গ্রেফতার

জেলা প্রতিনিধি, নরসিংদী | সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১০:৪২ পিএম নরসিংদীতে দীর্ঘ ৯ মাস পর ব্যবসায়ী মনি হত্যাকান্ডের প্রধান আসামীসহ দুজন গ্রেফতার

নরসিংদীর পলাশ উপজলায় ব্যবসায়ী শরৎ চক্রবর্তী  ওরফ মণি হত্যাকান্ডের দীর্ঘ ৯ মাস পর মামলার এজাহারনামীয় প্রধান আসামী রাজেন্দ্র চৌহান ও সাগর চৌহান নামে দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।গতকাল রবিবার রাতে নরসিংদীর সদর এলাকা থেকে তাদের আটক করে নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মামলা ও নিহতের পরিবার সূত্র জানা যায়, চলতি বছরর ৫ জানুয়ারি রাত আনুমানিক ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে নিজ বাড়ির ফটকের সামনে শরৎ চক্রবর্ত্তী ওরফে মনিকে পেছন থেকে অতর্কিত সুপরিকল্পিতভাব গুলি করে হত্যা করা হয়। 
মনি চরসিন্দুর বাজারে বাবার মুদি দোকান পরিচালনার পাশাপাশি এক্সাভেটর খননযন্ত্র ভাড়া দিতেন। ঘটনার দিন দোকান বন্ধ কর বাড়ি ফেরার পথে ওৎ পেতে থাকা ঘাতকরা তাকে লক্ষ্য করে পেছন থেকে গুলি ছুড়ে। পরবর্তীত রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হলেও তাকে প্রাণে বাঁচানো যায়নি। হত্যাকান্ডের পর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সেখানে শুটারের মুখটি কাপড় দিয়ে বাঁধা ছিল।
 

নিহতর ভাই রনি চক্রবর্ত্তী বলেন, মামলার প্রধান আসামি ও হত্যার পরিকল্পনাকারী  ব্যবসায়িক পার্টনার রাজেন্দ্র চৌহান রাজু , সৌমা চৌহান, সাগর চৌহান ও শ্যামল চৌহান এই চারজনকে আসামি করে কোর্টে মামলা করি। তিনি আরো ক্ষোভ প্রকাশ করে বলেন, মনির হত্যাকান্ডের পরদিন কারো সাথে কোন পরামর্শ না করে আমার ভাইয়ের ব্যবসায়িক পার্টনার রাজেদ্র চৌহান বাবাকে থানায় নিয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা করায়। পরবর্তীত আলামত নষ্টসহ ব্যবসায়িক হিসাব নিয়ে গড়িমসি করা এবং সম্পূর্ণভাবে যোগাযাগ বিচ্ছিন্ন থাকায় আমরা ভাইয়ের(মনি চক্রবর্তী) ব্যবসায়িক পার্টনার রাজেন্দ্র চৌহান, ম্যানেজার সৌমা চৌহান, বাড়ির কেয়ারটেকার সাগর চৌহান, শ্যামল চৌহানসহ অজ্ঞাতনামা কয়কজনকে আসামি করে নতুন করে মামলা দায়ের করি। মামলার তদন্তভার  ডিবির উপর ন্যাস্ত করা হয়। হত্যাকান্ডের পর থেকে আমাদের পরিবার আতংকের মধ্যে দিনযাপন করছে বলেও সে জানায়।
নিহতর স্ত্রী অন্তরা মুখার্জি ও বৃদ্ধ মা গঙ্গা রানী চক্রবর্তী কানাজড়িত কণ্ঠ বলেন, মামলার প্রধান আসামি ও হত্যার পরিকল্পনাকারী রাজেদ্র চৌহান রাজু ও মামলার ৩নং আসামী সাগর চৌহানকে পুলিশ গ্রেফতার করেছে।আমরা তাদের বিচার ও ফাঁসি চাই।এবং অন্য আসামীদের গ্রেফতারের দাবী জানাচ্ছি। 
মামলার বাদী মনির ভাই রনি জানান, আমরা আর কিছু চাই না, শুধু এই নির্মম হত্যাকান্ডের সুষ্ঠু বিচার আর খুনিদর ফাঁসি চাই।"
এদিকে মামলার তদন্তকারী অফিসার নরসিংদী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই শেখ মোহাম্মদ জসিম জানান,মনি হত্যাকান্ডে  রাজেন্দ্র চৌহান ও সাগর চৌহান নামে দুই জনকে গতকাল রাতে নরসিংদীর সদর এলাকা থেকে গ্রেফতার করে আজ সোমবার তাদের আদালতে প্রেরন করা হয়েছে এবং রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে। 

কালের সমাজ/কে.পি

Link copied!