ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
পাবনায় অনগ্রসর জনগোষ্ঠীর অধিকার

সেবাপ্রাপ্তি ও উন্নয়ন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, পাবনা | সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০৬:৩৩ পিএম সেবাপ্রাপ্তি ও উন্নয়ন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

পাবনার ভাঙ্গুড়ায় নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প” অনগ্রসর জনগোষ্ঠীর অধিকার, সেবাপ্রাপ্তি ও উন্নয়ন বিষয়ক উপজেলা সমন্বয় সভা” অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গুড়া উপজেলা সভা কক্ষে বাংলাদেশ রুবাল ইকোনমিক ডেভেলপমেন্ট ব্রেড এর আয়োজনে   এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় সভার সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান। 
 

ব্রেড এর প্রকল্প সমন্বয়কারী মো. আশিকুর রহমান এর সঞ্চালনায় এসময় বক্তব্য দেন ভাঙ্গুড়া উপজেলা পরিষদের যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামীম হাসান, আইসিটি কর্মকর্তা শাহিনুর রহমান শাহীন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম, কৃষি কর্মকর্তা শারমিন জাহান, উপ-সহকারী প্রকৌশলী মো. কাউসার আহমেদ, খানমরিচা ইউনিয়ন আদিবাসী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শ্রী রনজিত কুমার বসা ও পূর্জা সুত্রধর। সার্বিক সহযোগিতায় ছিলেন ব্রেড এর হিসাবরক্ষক আবুল কালাম আজাদ।

কালের সমাজ/কে.পি

Link copied!