ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

১৮তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ২৪, ২০২৬, ০৪:৫১ পিএম ১৮তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) পরিচালিত ১৮ ও ১৯তম শিক্ষক নিবন্ধনের বিষয়ে প্রার্থীদের জন্য সুখবর দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২৪ নভেম্বর) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ সুখবর জানান।

শিক্ষামন্ত্রী লিখেছেন, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নিবন্ধনপ্রাপ্তদের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত মতামত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য বিধিমালা সংশোধন করে দ্রুত প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিয়ে থাকে এনটিআরসিএ।

কালের সমাজ/কে.পি

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!