ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা দক্ষিণ ও উত্তর যুবদলের সাংগঠনিক দায়িত্ব পেলেন ঝিনাইদহের কৃতি সন্তান কামরুজ্জামান

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ | নভেম্বর ২২, ২০২৬, ১০:৩৩ পিএম ঢাকা দক্ষিণ ও উত্তর যুবদলের সাংগঠনিক দায়িত্ব পেলেন ঝিনাইদহের কৃতি সন্তান কামরুজ্জামান

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর যুবদলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে নতুন দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডুর কৃতি সন্তান কামরুজ্জামান।

দলীয় সাংগঠনিক কাঠামো আরও সুসংহত ও সক্রিয় করতে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

দলীয় নেতাকর্মীদের মতে, রাজপথ ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ কামরুজ্জামানকে ঢাকা মহানগরের দুই ইউনিটের সাংগঠনিক দায়িত্ব অর্পণ করা হয়েছে। নতুন দায়িত্বের আওতায় তিনি ঢাকা দক্ষিণ ও উত্তর যুবদলের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট কমিটির কার্যক্রম সমন্বয়, তদারকি এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধিতে কাজ করবেন।

দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কামরুজ্জামান দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি চলমান রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।\

কালের সমাজ/কে.পি

Link copied!