ঢাকাস্থ উত্তর বরুড়া সমিতির সংবর্ধনা, সম্মাননা ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় ঢাকার কাকরাইল আইডিইবি ভবনের ৫তলায় উত্তর বরুড়া সমিতির সাধারণ সম্পাদক এ.বি.এম শাহ আলম দুলাল এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম, তথ্য ও সম্প্রসার মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি মো. শাহ আলম, ইঞ্জিনিয়ার আবদুল কাদের, চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মো. ইকবাল হোসেন, একেএইচ গ্রুপের পরিচালক ও বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সহ সভাপতি মো. আনিসুর রহমান,
ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুবুর রহমান, সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল হাসেম, বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুস সামাদ, বরুড়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম। উত্তর বরুড়া সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওবায়েদুল হক এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বরুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. কামরুজ্জামান জনি,
বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সহ সভাপতি মো. আমির হোসেন, আজীবন সদস্য মোঃ মিজানুর রহমান, বরুড়া উপজেলা ছাত্রকল্যান সমিতির সভাপতি মো. নাজমুল মোল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদুল হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র মহিন উদ্দিন সাকিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের ছাত্রী, তথাপী সাহা প্রাপ্তি, জুতিশিয়াল জজ রাজামারা গ্রামের কৃতি সন্তান দানিয়েল সারওয়ার ভুইয়া সহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এদিন অনুষ্ঠানে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সদ্য বিসিএস এর প্রশাসন, শিক্ষা, কৃষি, সহ বিভিন্ন ক্ষেত্রে নিযুক্ত ব্যক্তিদের সংবর্ধনা প্রদান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও নগদ অর্থ প্রদান করা হয়।
কালের সমাজ/কে.পি

