ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঝালকাঠিতে পুলিশ পরিদর্শকের মৃত্যু

জেলা প্রতিনিধি,ঝালকাঠি | নভেম্বর ২২, ২০২৬, ০৯:২০ পিএম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঝালকাঠিতে পুলিশ পরিদর্শকের মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. শহিদুল ইসলাম শহীদ (পুলিশ পরিদর্শক, সশস্ত্র) নামের এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল ৯টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

​নিহত মো. শহিদুল ইসলাম ঝালকাঠি পুলিশ লাইনে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা।

​পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ ও ২০ নভেম্বর ঝালকাঠির নেছারাবাদ কমপ্লেক্সে অনুষ্ঠিত মাহফিলে দায়িত্ব পালন করেন মো. শহিদুল ইসলাম। দায়িত্ব শেষে তিনি শারীরিক অসুস্থতাবোধ করলে পুলিশ লাইনে অবস্থান করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চিকিৎসা দেওয়া হয় এবং একপর্যায়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

​পুলিশ পরিদর্শকের এই মৃত্যুতে ঝালকাঠি জেলা পুলিশে শোকের ছায়া নেমে এসেছে।

কালের সমাজ/কে.পি

Link copied!