ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের মৃত্যু ঠেকাতে গিয়ে প্রাণ হারাল মেয়েও

রাজশাহী ব্যুরো | নভেম্বর ২২, ২০২৬, ০৯:২৫ পিএম মায়ের মৃত্যু ঠেকাতে গিয়ে প্রাণ হারাল মেয়েও


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর 
এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, হাউসনগর গ্রামের বকুল হোসেনের স্ত্রী মিলি বেগম ও তার মেয়ে লিমা খাতুন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের একটি দোকানঘর খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মিলি বেগম। তাকে বাঁচাতে এগিয়ে এলে বিদ্যুতের সংস্পর্শে আসেন মেয়ে লিমা খাতুনও। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

কালের সমাজ/কে.পি

Link copied!