ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, বান্দরবান | নভেম্বর ২২, ২০২৬, ০৯:১৭ পিএম লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার বালুরচর এলাকায় সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়।ক্যাম্পে এলাকার প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এতে দুজন অভিজ্ঞ চিকিৎসক আগত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ প্রদান করেন। 

ক্যাম্পে জ্বর, সর্দি-কাশি, চর্মরোগ, গ্যাস্ট্রিক, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বিভিন্ন সাধারণ ও জটিল রোগের চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া বিনামূল্যে রক্তচাপ (ব্লাড প্রেসার) ও ডায়াবেটিস পরীক্ষার পাশাপাশি রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। আয়োজক সূত্রে জানা যায়, দুর্গম পাহাড়ি এই জনপদের অনেক মানুষ আর্থিক অসচ্ছলতার কারণে নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন না। মূলত সেই সব সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দিনব্যাপী এই ক্যাম্পে শিশু, নারী ও বয়স্ক রোগীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় মানুষের ব্যাপক সাড়া পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। 

ভবিষ্যতেও বালুরচরসহ লামা উপজেলার বিভিন্ন দুর্গম এলাকায় এ ধরনের মানবিক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।সবশেষে, ক্যাম্পটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতার জন্য স্থানীয় এলাকাবাসী, স্বেচ্ছাসেবক এবং চিকিৎসকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে ফাউন্ডেশন কর্তৃপক্ষ প্রতি ।

কালের সমাজ/কে.পি

Link copied!