জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সৎ ভাইয়ের হাতে বড় ভাই নিহত হয়েছে ২২ নভেম্বর (রোববার) সকালে উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়া এলাকায় নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত- হাজী মহিবুল্লাহ (৬০) স্থানীয় মৃত মোহাম্মদ খলিলের তৃতীয় পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক ও জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে বাড়িতে অবস্থানকালে বাড়ির পেছন দেওয়াল নেছার একটি ইট দিয়ে বড় ভাই মহিবুল্লাহর শরীরে সজোরে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্বজন ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্ত নেছারকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আটক নেছারের স্বীকারোক্তি অনুযায়ী, জমিজমা সংক্রান্ত বিরোধ এবং বড় ভাইয়ের কাছ থেকে হামলার আশঙ্কা ও প্রাণনাশের হুমকির কথা উল্লেখ করে তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সুলতান জানান হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশি তদন্ত চলমান রয়েছে।
কালের সমাজ/কে.পি

