ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধে যুবদল নেতা নিহত

সারোয়ার হোসেন শাহীন কটিয়াদী ( কিশোরগন্জ ) প্রতিনিধি | নভেম্বর ২২, ২০২৬, ১০:২৭ পিএম কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধে যুবদল নেতা নিহত

কিশোরগঞ্জের কটিয়াদীতে পারিবারিক রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে সোহেল মিয়া (৪০) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যার পরে উপজেলার করগাঁও ইউনিয়নের বাটরা গাববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহেল মিয়া করগাঁও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক এবং ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর বাড়ি করগাঁও ইউনিয়নের কাটুকদিয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা নিয়ে সোহেলের শ্বশুর ও তাঁর ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার মাগরিবের নামাজের পর এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে কালু মিয়া নামের এক ব্যক্তি সোহেলকে বল্লম দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান সোহেল মিয়া।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, রাস্তা নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি; তবে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

কালের সমাজ/কে.পি

Link copied!