ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

গলায় বেলুন আটকে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি | নভেম্বর ২২, ২০২৬, ১০:২৪ পিএম গলায় বেলুন আটকে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কুমিল্লার বরুড়া পৌরসভার কশামী এলাকায় গলায় বেলুন আটকে তাবাসুম (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২২ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে। নিহত তাবাসুম ওই এলাকার মহিন উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত শিশুটির গলায় বেলুন আটকে যায়। এতে তার শ্বাসকষ্ট দেখা দিলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে ইসিজিসহ পরীক্ষা শেষে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এদিকে মাত্র তিন বছর বয়সী শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

কালের সমাজ/কে.পি

Link copied!