ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশে রদবদল

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ২২, ২০২৬, ১০:২০ পিএম পুলিশে রদবদল

বাংলাদেশ পুলিশে আবারও প্রশাসনিক রদবদল। দুই অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। তাঁদের একজন দায়িত্ব পেয়েছেন গোপালগঞ্জে, অপরজনকে পদায়ন করা হয়েছে চুয়াডাঙ্গায়। এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স।

রোববার (২২ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খানের সই করা পৃথক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. হেলাল উদ্দিন ভূঁইয়াকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমাকে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

পৃথক দুটি প্রজ্ঞাপনে বদলির আদেশ জারির পাশাপাশি নতুন কর্মস্থলে যোগদানের সময়সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, বদলি হওয়া দুই কর্মকর্তাকে আগামী ২৩ নভেম্বরের মধ্যে তাঁদের নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

কালের সমাজ/কে.পি

Link copied!