ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

মারা গেছেন অভিনেতা সোহেল খান

বিনোদন ডেস্ক | নভেম্বর ২৪, ২০২৬, ১১:২৭ এএম মারা গেছেন অভিনেতা সোহেল খান

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল ৯টা ১০মিনিটের দিকে বগুড়া টিএমএসএস  হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন নসীব সিনেমার পরিচালক এমডি ইকবাল।

এমডি ইকবাল জানান, নসীব সিনেমার শুটিংয়ের কাজে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। সকালে রুমেই  অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া টিএমএসএস হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টা ১০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

শুটিং ইউনিটের সদস্যরা জানান, আজ সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুতও হয়েছিলেন সোহেল খান। একপর্যায়ে হোটেলের কক্ষে তাকে ডাকতে গিয়ে ইউনিটের একজন সদস্য বিছানায় পড়ে থাকতে দেখেন। কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি চিৎকার করলে অন্যরাও ছুটে আসেন। পরে দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

কালের সমাজ/এসআর

Link copied!