ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনার ভাঙ্গুড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি, পাবনা | নভেম্বর ১৭, ২০২৬, ১০:১৭ পিএম পাবনার ভাঙ্গুড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

পাবনার ভাঙ্গুড়ায় ২০২৬-২৭ রবি মৌসুমে বাস্তবায়ন যোগ্য কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, মসুর ও খেসারি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার ১৭ নভেম্বর ভাঙ্গুড়া উপজেলা কৃষি অফিসের কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ ও কৃষি অফিসার কৃষিবিদ শারমিন জাহান।

এছাড়াও উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ হালিম-মাজহার নূর ও ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শামসুল আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষক কে ১ কেজি সরিষা বীজ, ৫ কেজি মসুর বীজ, ৭ কেজি খেসারি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেওয়ার জন্য নির্ধারিত রয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এ কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদান এবং রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারি ফসলের উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!